দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় অবস্থিত গার্ডিয়ান প্রকাশনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আগুন লাগে। বিক্রয়কেন্দ্রে থাকা সব বই পুড়ে গেছে বলে জানা যায়।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রকাশনীটির জেনারেল ম্যানেজার মো. নাজমুল হুদা।
এতে অন্তত কোটি টাকার নতুন বই পুড়ে গেছে বলে তিনি জানিয়েছেন।
মো. নাজমুল হুদা বলেন, আনুমানিক ভোর ৪টার দিকে আগুন লাগে। আমরা ৫টার দিকে খবর পাই। সাথে সাথে ফায়ার সার্ভিসের সদরঘাট ইউনিটকে জানানো হলে তারা তাৎক্ষণিক চলে আসে। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
তিনি আরো বলেন, এ অগ্নিকাণ্ডের ফলে আমাদের প্রায় ১ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে সিসিটিভি ফুটেজ দেখে পরে বিস্তারিত জানানো হবে।
কে