দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী মোড় এলাকায় গুলিবিদ্ধ মো. হাসান (৩০) নামের একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করতেন।
শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহতের বাবা কবির বলেন, আমার ছেলে যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করতো। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী মোড় এলাকায় আমার ছেলে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
উল্লেখ্য, নিহত হাসানের গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানা এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন তারা।
আরএ