দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাজ শেষে বাসায় ফিরছিলেন পোশাকশ্রমিক খায়রুন বেগম, তার ভাইয়ের স্ত্রী ইয়াসিন এবং ভাতিজা ইয়াসিন (৪)। ইয়াসিনকে কোলে নিয়ে রাসা পার হচ্ছিলেন তারা। এমন সময় বসুমতী পরিবহনের বেপরোয়া গতির একটি বাস খায়রুনকে চাপা দেয়। এসে তার কোলে থাকা শিশুটিসহ তিনি নিহত হন। অল্পের জন্য বেঁচে যান শিশুটির মা।
বুধবার (১ মে) দুপুরে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সদানন্দ বৈদ্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবীর পূরবী সিনেমা হলের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে। খায়রুন ও ঝরনা দুজনই পোশাকশ্রমিক। প্রতিদিনের মতো তারা গতকাল শিশু ইয়াসিনকে সঙ্গে নিয়ে কর্মস্থলে গিয়েছিলেন। রাত সোয়া নয়টার দিকে তাদের কারখানা ছুটি হওয়ায় বাসায় ফিরছিলেন। ফেরার পথে ঝরনার কাছ থেকে ইয়াসিনকে নিয়ে কোলে নেন খায়রুন।
পূরবী সিনেমা হলের সামনের রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় বসুমতী পরিবহনের বেপরোয়া গতির একটি বাস খায়রুনকে চাপা দেয়। এতে শিশুটিসহ তিনি নিহত হন। শিশুটির মা ঝরনা অল্পের জন্য বেঁচে যান। বিক্ষুব্ধ জনতা চালকসহ বাসটি আটক করে। খবর পেয়ে পল্লবী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা বাসচালককে আটক করে থানায় নিয়ে আসে।
এসআই সদানন্দ বলেন, ঘটনার পর খায়রুন ও শিশু ইয়াসিনকে রক্তাক্ত অবস্থায় পল্লবীর স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়। এরপর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এফএইচ