দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুরে বাসচাপায় নারীসহ এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে পূরবী সিনেমা হলের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোছা. খায়রুন বেগম (৩৬) ও তার ভাতিজা মো. ইয়াসিন (৪)। পল্লবী থানার অপারেশন অফিসার মো. আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা জানতে পারি পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে রাস্তা পারাপারের সময় বসুমতি পরিবহন নামের একটি বাস তাদের দুজনকে চাপা দেয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আমিনুল ইসলাম বলেন, ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। এছাড়া বাসটিও জব্দ করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, খায়রুন বেগমের বাড়ি ভোলার সদর উপজেলার রতনপুর গ্রামে। তিনি পল্লবী এলাকায় থাকতেন। তিনি পোশাক শ্রমিক ছিলেন বলে জানা গেছে। আর শিশু মো. ইয়াসিন খায়রুন বেগমের ভাতিজা।
আরএ