• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

পহেলা বৈশাখে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার তরুণী

দেশ টিভি ডেস্ক
  ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

নববর্ষের দিন (পহেলা বৈশাখ) রাজধানীর মোহাম্মদপুরের এক তরুণী কেরানীগঞ্জে ঘুরতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করলে ধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির।

তিনি বলেন, চাকরিজীবী ওই তরুণী (১৯) নববর্ষ উপলক্ষে দুই সহকর্মী বন্ধু সিজান ও রিজভীকে নিয়ে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় মধুসিটি হাউজিংয়ে ঘুরতে আসেন। হাউজিংয়ের ভেতরে ফাঁকা জায়গায় বসে বন্ধুদের সঙ্গে ছবি তোলার সময় অজ্ঞাতনামা ৫-৭ জন তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামিরা ওই তরুণী ও তার বন্ধুদের টানাহেঁচড়া করে হাউজিংয়ের আরও ভেতরে ফাঁকা জায়গায় নিয়ে সিজান ও রিজভীকে বেদম মারধর করে আটকে রাখে।

পরে আসামিরা ওই তরুণীকে জোরপূর্বক হাউজিংয়ের উত্তর-দক্ষিণমুখী রাস্তার পূর্ব-পশ্চিম রোডের খালের উত্তর পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর তরুণী ও তার বন্ধুদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল নিয়ে নেয়। ঘটনা কাউকে জানালে ক্ষতি করার হুমকি দিয়ে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় ১৫ এপ্রিল ভিকটিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

সংগৃহীত ছবি

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ঘটনাটি জানার পরপরই আসামিদের গ্রেপ্তারে পুলিশের চৌকস একটি টিম তদন্ত কার্যক্রম শুরু করে। ঘটনার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ধারাবাহিক অভিযান চালিয়ে গণধর্ষণ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা হলো- মিলন (২৩), মো. মাসুম (২৫), শহিদুল ইসলাম (২১), মো. রাহাত (১৮) ও মো. সোহাগ আলম (২০)। আসামিরা চুরি, ছিনতাইসহ নানা অপকর্ম করে বেড়াত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে।

আরএ

  • নববর্ষ
  • পহেলা বৈশাখ
  • গণধর্ষণ
এ সম্পর্কিত আরও খবর
নববর্ষ উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
নববর্ষ উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
২০২৫ সালে থার্টি ফার্স্ট উদযাপিত হবে নির্দিষ্ট স্থানে 
২০২৫ সালে থার্টি ফার্স্ট উদযাপিত হবে নির্দিষ্ট স্থানে 
আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে এবার মোবাইল কোর্ট
আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে এবার মোবাইল কোর্ট
ঘর থেকে বের করে মা-মেয়েকে গণধর্ষণ, গ্রেপ্তার দুই
ঘর থেকে বের করে মা-মেয়েকে গণধর্ষণ, গ্রেপ্তার দুই
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।