দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর পোস্তগোলায় মিনি ট্রাকের ধাক্কায় সেলিম (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী ও নাজিম উদ্দিন রোডে ট্রাক ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে শফিউদ্দিন (৬৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে পোস্তগোলায় ও সাড়ে ১০টার দিকে নাজিম উদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে।
সেলিমকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. দেলোয়ার হোসেন জানান, রাতে পোস্তগোলা ঈগল বক্সের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মোটরসাইকেল নিয়ে পরেছিলেন ওই ব্যক্তি। পরে দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত সেলিমের ভাই মো. ওয়াসিম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানার নয়াবাড়ি মেহেদীপুর গ্রামে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্যামপুর পোস্তগোলা এলাকায় থাকতেন। শ্যামপুর এ্যারিস্টোফার্মা ফার্মাসিউটিক্যালে সুপারভাইজার ছিলেন সেলিম। রাতে সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে এসে ভাইয়ের মরদেহ দেখতে পাই।
কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল আলম জানান, রাতে পোস্তগোলা ঈগল বক্সের সামনে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল সেলিম। তখন একটি মিনি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে নাজিমউদ্দিন রোডের দুর্ঘটনায় নিহত শফিউদ্দিনের ছেলে রাকিব জানান, নাজিমউদ্দিন রোডে তাদের বাড়ি। তার বাবা চকবাজারের একটি দোকানে চাকরি করতেন। রাতে তারাবির নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন। এসময় নিরব হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ট্রাক ও কাভার্ডভ্যানটি আটক করেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বংশাল থানা পুলিশকে জানানো হয়েছে।
কে