দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর গুলশান-২ এর দুইটি বাণিজ্যিক ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। অগ্নি প্রতিরোধ ব্যবস্থা না থাকায় ওই ভবন দুটিতে ‘ঝুঁকিপূর্ণ’ লিখে ব্যানার টানিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মার্চ) দুপুর ১টায় ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এ আদালত পরিচালনা করেন। তার সঙ্গে আছেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
এর আগে বেলা ১২টায় গুলশান-২ এর ৪৬ নম্বর রোডের ৩৩ নম্বর হোল্ডিংয়ের এই ভবনে থাকা কাচ্চি ভাই রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই অভিযোগে ধানসিঁড়ি নামে আরেকটি রেস্তোরাঁকে ৪০ হাজার জরিমানা করা হয়। আর ৩৪ নম্বর হোল্ডিংয়ে সেভা হাউজের সামনে সিঁড়িতে মালামাল রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই দুটি ভবনেই অগ্নি ঝুঁকিপূর্ণ ব্যানার টানানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন গণমাধ্যমকে বলেন, ৩৩ নম্বর হোল্ডিংয়ের বাণিজ্যিক ভবনটিতে অনেকগুলো রেস্তোরাঁ রয়েছে। কিন্তু তার কোনোটিতেই অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। এ ছাড়া এই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একটি আবাসিক হোটেল রয়েছে। নাম দি এইচ হোটেল। কিন্তু অগ্নিকাণ্ড ঘটলে বের হওয়ার সুযোগ কম। দুই পাসে দুটি সিঁড়িগুলো থাকলেও তা সরু।
তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে এই হোটেলটি কীভাবে অনুমোদন পেল, তার সব কাগজপত্র আজ (বুধবার) বিকেলের মধ্যে দিতে বলা হয়েছে। কাগজপত্র দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই রাজধানীর বিভিন্ন ভবনে, বিশেষ করে যেগুলোতে রেস্টুরেন্ট হয়েছে, ওই ভবনগুলোতে অভিযান পরিচালনা করছে বিভিন্ন সংস্থা।
এফএইচ