দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারানো জিপ গাড়ির চাপায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে খিলক্ষেত বাজার যাত্রীছাউনি সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিশু ইয়াসিন (৯), উজ্জ্বল পান্ডে (২৬) ও আমরিন (৩০) নামে এক নারী।
এছাড়া দুর্ঘটনায় শিশু ইয়াসিনের বাবা মো. সুমন (৩৫) ছাড়াও রিয়াদ (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল বাশার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। পরে আহতদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর জিপ গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, খিলক্ষেত থেকে ৩ জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তাদের মধ্যে উজ্জল নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে রিয়াদ ও সুমন নামে দুইজন ঢামেকে ভর্তি আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
কে