দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে সময় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে সময় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই খবরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে এতে হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরএ