দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কুড়িল এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে গেছে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ৪টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, বিকেলে ৪টা ৫২ মিনিটে যমুনা ফিউচার পার্কের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুনের সংবাদ পাই আমরা। পরে আমাদের দুইটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণের কাজ করে। প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে অটোরিকশাটিতে আগুন লাগে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
আরএ