দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর এলাকায় সড়কের উন্নয়ন কাজ চলছে। এ কারণে এই সড়কে যানবাহন চলাচলের জন্য শনিবার (২১ ডিসেম্বর) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি)।
বিআরটির প্রকল্প পরিচালক এএসএম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর এলাকায় সড়কের পশ্চিম পাশে সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। এজন্য ঢাকা থেকে ময়মনসিংহমুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এতে আরও বলা হয়, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এ করিডোরে চলাচলরত সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সকলের সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করা হয়েছে।
ডিপি/