দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ১ নম্বর গোল চত্বরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে বিআরটিসির একটি বাসের দ্বিতীয় তলায় ধোঁয়া দেখা যায়। দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। পরে চালক বাসটি সড়কের এক পাশে নিয়ে যায়। তখন পথচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ২টা ৪৫ মিনিটের দিকে খবর পাওয়া যায়। তার তিন মিনিট পরেই ফায়ার সার্ভিসের গাড়ি যায়। তারা গিয়ে দেখেন পথচারীদের সহযোগিতা নিয়ে বাসটির চালক ও হেলপার আগুন নিভিয়ে ফেলেছে।
এর আগে গত ২০ ডিসেম্বর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিআরটিসির আরেকটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন-৬ এর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে সে আগুন।
এও