দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. শরিফ হোসেন (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. ফারজানা আক্তার বলেন, আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি গুলিস্তানের দিকে অতিরিক্ত স্পিডে যাওয়ার সময় মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।
ফারজানা আক্তার বলেন, খবর পেয়ে যাত্রাবাড়ী চৌরাস্তার হানিফ ফ্লাইওভার এলাকা থেকে শরিফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
এও