দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে সাততলা একটি ভবনের ছাদ থেকে পড়ে মো. নজরুল ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বসুন্ধরা সিটির পেছনের এলাকায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয় হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তার সহকর্মী মো. লালচাঁদ বলেন, আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই। তার গ্রামের বাড়ি মাগুরা সদর জেলার মাইতা গ্রামে বলেও জানান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরএ