দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ মোট ৬ জন দগ্ধ ও আহত হয়েছেন। এদের মধ্যে দগ্ধ ৪ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ও আহত দুজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কুন্ডা ইউনিয়নের কাউটাইল ঋষিপাড়া এলাকার একটি চারতলা বাড়ির নিচ তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— উমা রানী (৬০), তার মেয়ে বিনা চক্রবর্তী (৪০), ছেলে দেবা চক্রবর্তী (২৮) ও নাতি পিনাক চক্রবর্তী (১৫)। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আর আহত দুজন হলেন—প্রতিবেশী লিপি চক্রবর্তী (৩০) ও পথচারী স্বপন রাজবংশী (৫৫)।
জানা যায়, চারতলা বাড়িটি উমা রানী পরিবারের। তারা রান্নার জন্য সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। সকালে উমা রানী রান্না ঘরে গিয়ে দেশলাই জ্বালাতেই বিকট বিস্ফোরণ ঘটে। এতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আর বাসার দেওয়ালের কিছু অংশ ভেঙে পড়ে যায়।
পরে তারা দগ্ধদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, কেরানীগঞ্জ থেকে চারজন দগ্ধ ইনস্টিটিউটে এসেছেন। এদের মধ্যে উমা রানীর শরীরের ৯৫ শতাংশ, বিনা চক্রবর্তীর ৮৫, দেবা চক্রবর্তীর ১৬ ও পিনাক চক্রবর্তীর ২৪ শতাংশ দগ্ধ হয়েছে। পাশাপাশি তাদের ৪ জনেরই শ্বাসনালি পুড়ে গেছে। তাদের সবার অবস্থায়ই আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, কেরানীগঞ্জ থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন ঢাকা মেডিকেলে এসেছে। দুজনেরই মাথায় আঘাত আছে। তাদের অবস্থা গুরুতর।
এও