দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভেতরে অজ্ঞাত এক ভবঘুরে ব্যক্তি মারা গেছেন। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
বুধবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল কর্মচারীরা তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। হাসপাতাল চত্বরেই ঘুরাফেরা করতেন। রোগীর স্বজনরা যা খেতে দিতেন তাই খেতেন।
বাচ্চু মিয়া জানান, পুরাতন ভবনের নিচতলায় ১০৫ নম্বর অপারেশন থিয়েটার বিপরীত পাশে বাথরুমের পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে ছিল। বেলা ১১টার দিকে হাসপাতালে আসা লোকজন ও কর্মচারীরা দেখতে পেয়ে পুলিশ ক্যাম্পে খবর দেন। পরবর্তীতে মরদেহটি উদ্ধার করে মর্গে রাখা হয়।
এও