দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের বিজয় সরণি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন আজ বুধবার (১৩ ডিসেম্বর) থেকে চালু হতে যাচ্ছে।
এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, আপাতত আগের সময়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। কারওয়ান বাজার এবং শাহবাগ স্টেশন আগামী জানুয়ারি মাসের মধ্যে চালু হবে। মেট্রোরেলের সব স্টেশন চালু হওয়ার তিন মাস পরে অর্থাৎ এপ্রিল মাস নাগাদ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এটি।
এর আগে, ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন ৫ নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।
তবে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগের সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে।
জেডএ