দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বাসে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা বিকেলে ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন সংবাদ পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ।
২৮ অক্টোবর থেকে বিএনপি ও তার সমমনা দলগুলো একের পর এক অবরোধ এবং হরতাল কর্মসূচি দিয়ে যাচ্ছে। এই কর্মসূচির মধ্যে রাজধানীসহ সারাদেশে যানবাহনে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা।
শুক্রবার ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৬৩টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে রয়েছে বাস ১৬২টি, ট্রাক ৪৪টি, কাভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল আটটি ও দুটি ট্রেনসহ অন্য গাড়ি ২৬টি।
এফএইচ