দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর নবাবগঞ্জের একটি বাসা থেকে মোছা. তানজিলা আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তানজিলা চাঁদপুরের হবিগঞ্জ থানার পশ্চিম রাজারগাঁও গ্রামের ইব্রাহিম খলিলের মেয়ে। বর্তমানে তিনি নবাবগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি টেইলার্সের দোকানে দর্জির কাজ করতেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) তারেক আজিজ জানান, খবর পেয়ে লালবাগের নবাবগঞ্জের একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানজিলা নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি- নিহত তানজিলার বাবা মায়ের অনেক আগেই ডির্ভোস হয়েছে। তানজিলার একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। এসব বিষয় নিয়ে নিহত তানজিলা মানসিক চাপে ছিলেন। এ কারণেই তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরএ