দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ধোপাখানা গেটের পাশ থেকে এক নবজাত ও অজ্ঞাতনামা (৫৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান জানান, সকালে ঢাকা মেডিকেলের ধোপাখানা ৫ নম্বর গেটের পাশ থেকে একটি নবজাত ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ নবজাতকটিকে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মৃত নারী ভবঘুরে ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কেএইচ