দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বনশ্রীতে পারিবারিক কলহের জের ধরে শেখ মুস্তাফিজুর রহমান (কাজল) নামে ৪৬ বছর বয়সী এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঘটে এ ঘটনা। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মিলি আক্তার জানান, আমার স্বামী পেশায় ফ্রিল্যান্সার। বিকেলে আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস নেয়। আমি দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি খুলনা সদর উপজেলায়। তাদের একটি সন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএ