দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার আমেরিকা-লন্ডনে ঘুরেও কোনো ফলাফল না পেয়ে শূন্য হাতে ফিরে এসেছে। এই সরকার আবারও ক্ষমতায় আসতে চাইছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার পাঁয়তারা করছে। এবার আর এসবে কাজ হবে না।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কালকচুয়ায় কুমিল্লা-ফেনী-মিসরাই-চট্টগ্রাম তারুণ্যের রোডমার্চের প্রারম্ভিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সরকার যে ভোটচোর এটা আজ সারা পৃথিবী জানে। কোনো অগণতান্ত্রিক সরকারকে দেশের মানুষ আর চায় না। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে হবে। এই সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না।
এসময় মির্জা ফখরুল বলেন, কুমিল্লার রাজপথ দখল হয়ে গেছে। ধীরে ধীরে সব দখল হবে। এখনও সময় আছে পদত্যাগ করুন। জনগণ আর কোনো স্বৈরাচার দেখতে চায় না।
বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার সব দিকে ব্যর্থ হয়ে আমাদের মাথার মুকুট দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিচারের নামে বিনা চিকিৎসায় মেরে ফেলার পাঁয়তারা করছে। আমি এই সভা থেকে দাবি জানাচ্ছি খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল থেকে কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম ১ দফা দাবিতে তারুণ্যের রোডমার্চ করছে বিএনপি।
এফএইচ