দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিরপুরে ‘তোমাদের আরিফ ভাইয়া’ প্রধান মো. আরিফ মিয়াকে (২৩) তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মিরপুরের কিশোর গ্রুপের প্রধান।
সোমবার (২৫ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন তাদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- হৃদয় (২০), মো. আলম (১৯) এবং মো. রমজান (১৯)।
মোহাম্মদ মহসিন বলেন, গ্রেপ্তার আরিফ মিরপুরের চিহ্নিত কিশোর গ্যাং প্রধান। তার দলের নাম তোমাদের আরিফ ভাইয়া। দলবল নিয়ে বিভিন্ন স্থানে মারামারি করা, আতঙ্ক সৃষ্টি করাই তাদের কাজ। তার গ্রুপে ১০-১২ জন সদস্য রয়েছেন। তারা মেসেজের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করেন। গ্রুপের কোনো সদস্য কোথাও আক্রান্ত হলে বাকিরা ছুরি, লাঠি নিয়ে সেখানে হামলা করেন।
মিরপুর থানার ওসি আরও জানান, আরিফ নিজেই এই গ্যাং পরিচালনা করেন। গ্যাংয়ের প্রধান হিসেবে তিনি নিজে গলায় ‘তোমাদের আরিফ ভাইয়া’ নামে ট্যাটুও করেছেন। গতকাল রাতে তারা ছুরি, চাকু সঙ্গে দলবল নিয়ে আরেকজনকে মারতে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার জার্মান ট্যাকনিক্যালের সামনে থেকে রোববার তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয় বলে জানান এই কর্মকর্তা।
আরএ