দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীসহ সারাদেশের প্রায় অনেক জায়গায় টানা বৃষ্টি হয়। এ বৃষ্টির পানিতে রাজধানীর বেশিরভাগ রাস্তা তলিয়ে গেছে। ফলে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও বন্ধ হয়েছে যান চলাচল।
এদিন মিরপুরে বৃষ্টিতে জমা পানিতে বিদুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়। এ সময় নয় মাসের শিশু হোসেনও আহত হয়। তাকে পা ধরে টেনে তোলার একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় আহত হোসেনের পা ধরে টেনে তোলেন একজন। সেই শিশুটি বেঁচে আছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি পানির মধ্যে ডুবে থাকা একটি শিশুর পা ধরে টেনে তোলেন। দেখে শিশুটির বয়স ৬-৭ মাসের মতো বলে ধারণা করা হয়। তাকে টেনে তোলার পর আশপাশের মহিলারা তাকে বাসায় নিয়ে রসুনের তেল মাখায়। পরে যখন তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল তখন তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।
শিশুটিকে উদ্ধার করা এক নারী জানান জানান, চিকিৎকরা শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি দেন। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে সকালে তাকে ছেড়ে দেন কর্তব্যরত চিকিৎসকরা। পরে আমরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অন্যান্য আত্মীয়স্বজরা রয়েছেন। বর্তমানে তাদের কাছে রয়েছে শিশুটি।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। শিশুটির বাসা মিরপুরে কমার্স কলেজের কাছে ঝিলপাড় বস্তির বিপরীত পাশে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গতকাল রাতে বৃষ্টি চলাকালীন মিরপুর এগারোর শাহআলী থানাধীন কর্মাস কলেজের বিপরীত পাশের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু হয়।