দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর গুলিস্তানে মধ্যরাতে তেহারি খেতে বেরিয়ে এক বন্ধু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন মানিক (১৯) ও এনামুল (২৩)।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-মো. রাসেল (১৭)।
গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাসেলকে কর্তব্যরত চিকিৎসক রাত ৪টার দিকে মৃত ঘোষণা করেন। আরও দুজন ঢামেকে চিকিৎসাধীন।
নিহতের ভাই মোহাম্মদ হোসেন জানান, আমার ভাই মোটরসাইকেল মেকানিক। মোটরসাইকেল নিয়ে ওরা কয়েক বন্ধু মিরপুর থেকে পুরান ঢাকায় তেহারি খাওয়ার জন্য যায়। খাওয়ার পরে মিরপুরে ফেরার পথে গুলিস্তানের জিরো পয়েন্টে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তায় ছিটকে পড়ে। পরে তাদের ঢাকা মেডিকেলে নিলে আমার ভাইকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, আরও দুজন চিকিৎসাধীন। আমাদের গ্রামের বাড়ি বরিশালের মেহেদীগঞ্জ থানায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
আরএ