• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা আদম তমিজীর

দেশ টিভি ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

কয়েক বছর পর হঠাৎ আলোচনায় হক গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক আদম তমিজী হক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে দলীয় শৃঙ্খলাবিরোধী কথাবার্তা ও বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলে আলোচনায় আসেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ১৫ সেপ্টেম্বর থেকে একের পর এক ফেসবুক পোস্ট করতে থাকেন আদম তমিজী হক। যেখানে তার ব্যবসার টাকা মেরে দেওয়াসহ নানা অভিযোগ তোলেন তিনি। সেইসঙ্গে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ১০ বছরের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবেন তিনি।

গত শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্যবসায়ী আদম তমিজী হক তার ফেসবুকে একাধিক পোস্ট করেন। এর মধ্যে একটি পোস্টে তিনি ইংরেজিতে এ কথা বলেন। আদম তমিজী হক তার ফেসবুক পোস্টে লেখেন, যুক্তরাজ্যে পৌঁছানোর ১০ বছরের মধ্যে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবেন।

তিনি লেখেন, যুক্তরাজ্য এমন একটি দেশ যেখানে প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে। এ ছাড়া কোন দলের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন সেটিও উল্লেখ করেন তিনি।

এর আগে ব্যবসায়ী আদম তমিজী হক এক ফেসবুক লাইভ ভিডিও পোস্টে হক গ্রুপের কারখানা দখলের জন্য অভিযোগ তোলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের দিকে।

আদম তমিজী হকের অভিযোগ, গাজীপুরে টঙ্গীতে হক গ্রুপের কারখানা দখলের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে সঙ্গে নিয়ে চাচা স্থানীয় মতিউর রহমান মতি এবং হক গ্রুপের বরখাস্তকৃত চিফ অপারেশনাল অফিসার মোশফাকুর রহমান রোমেল মিলে ষড়যন্ত্র করেছেন।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ধারাবাহিকভাবে ফেসবুকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে উদ্দেশ্য করে বিভিন্ন পোস্ট দেন আদম তমিজী। এর জেরে গত শনিবার দুপুরে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেন প্রতিমন্ত্রীর সমর্থকরা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনকে সামনে রেখে ২০১৭ সালে রাজনীতিতে সক্রিয় হন আদম তমিজী হক। এ সময় তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তখন মনোনয়ন দেওয়া হয়নি তাকে।

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন আদম তমিজী হক। সে সময়ও তাকে মনোনয়ন দেয়নি দলটি। এরপর ওই বছরের নভেম্বর মাসে ঘোষিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে কার্যনির্বাহী সদস্য পদে রাখা হয়। এর আগে ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা করা হয়েছিল।

জেবি

  • আদম তমিজি
  • প্রেসিডেন্ট
  • যুক্তরাজ্য
  • রাজনীতি
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
বিএনপি রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে: নানক 
বিএনপি রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে: নানক 
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।