দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রনি নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনির খালাতো ভাই ইয়াসিন হোসেন জানান, আমরা কয়েক বন্ধু মিলে আলাদাভাবে মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘুরতে যাই। ঢাকার বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে পৌঁছালে রনির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয় সে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত রনি শাহজাহানপুর রেলওয়ে স্কুলের দশম শ্রেণী শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। তার বাবার নাম জজ মিয়া। বর্তমানে সবুজবাগে ভাড়া বাসায় থাকত রনি। চার ভাইয়ের মধ্যে সবার ছোট সে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আরএ