দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামির চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া আসামির নাম সুরত আলী গাজী (৭৭)। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তারানীপুর গ্রামে।
তিনি আরও জানান, গত ২ সেপ্টেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়লে ওইদিন বিকেলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মেডিসিন বিভাগে মারা যান সুরত আলী গাজী।
২৪ আগস্ট মানবতাবিরোধী অপরাধ মামলা নিষ্পত্তির জন্য সাতক্ষীরা জেলা কারাগার থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয় বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের এ জেল সুপার।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আরএ