দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর খিলগাঁওয়ে দুবাই প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়া করে কানিফ ফাতেমা (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত গৃহবধূর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার বালিয়াডাঙ্গী গ্রামে। তিনি ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে তিনি খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার ১৭/১ বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী স্বামীর সঙ্গে তার মুঠোফোনে ঝগড়া হয়। পরে তিনি নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকেন। পরে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় মুগদা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে খিলগাঁও থানার এস আই মোছাম্মৎ সোনিয়া পারভীন বলেন, মধ্যরাতে আমরা খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।
আরএ