দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। এসময় প্রাইভেটকারটিতে নারী ও শিশুসহ ৫ জন ছিলেন। তবে এতে কেউ আহত হয়নি।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, প্রাইভেটকারটি রাস্তার পাশে পার্কিং করা ছিল।
ভুক্তভোগীরা জানান, তাদের প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে একটি গাড়ি বনানীর দিকে পালিয়ে যায়। নম্বর প্লেটটিও ফেলে চলে যায়। এতে প্রাইভেটকারটির পেছনের দিকটা দুমড়ে-মুচড়ে যায়।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তামান্না জানান, এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় কোনো সংবাদ এখনও তারা পাননি।
উল্লেখ্য, গত শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সবার জন্য উন্মুক্ত করা হয় রোববার। এর মধ্যদিয়ে যানজটের নগরীতে এক নতুন দিগন্তের সূচনা হয়। আগামী জুনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
আরএ