দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক ও জঙ্গীবাদী শক্তি যেন এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শেখ তাপস বলেন, আজকের এ জন্মাষ্টমী উৎসব থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যেন সেই প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তি বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এবার আমাদের সংগ্রাম হবে, সেই সাম্প্রদায়িক-প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করে ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নপূরণ করার।
২০০১-২০০৬ সালে তৎকালীন সরকারের আমলে সংগঠিত নানান অপকর্ম তুলে ধরে মেয়র তাপস বলেন, ৭৫ এর পরে যারা এ দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তারা ২০০১-২০০৬ সালে আবারও বাংলাদেশকে একটি ব্যর্থ ও কালো তালিকাভুক্ত রাষ্ট্রে পরিণত করেছিল। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনের পরে সেই শক্তি সারাদেশে হিন্দু সম্প্রদায়সহ সব সম্প্রদায়ের মানুষের ওপরে নির্যাতন, অত্যাচার শুরু করেছিল। হিন্দু সম্প্রদায়কে বাড়ি-ভিটা থেকে উচ্ছেদ করেছিল। পরে শেখ হাসিনা বিপুল ভোটের বিজয় লাভ করে দেশকে একটি অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রূপান্তর করেছেন।
আরএ