দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার এক বাসায় মদ্যপানে জান্নাত আক্তার (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরেক তরুণী ইমু আক্তারকে (২৫)। সম্পর্কে তারা খালাতো বোন।
শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। এসময় অসুস্থ ইমুকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।
নিহতের মামাত বোন তানহা ইসলাম জানান, জান্নাত ও ইমু দুজনেই একটি বিউটি পার্লারে কাজ করতেন। তারা দুজনেই খালাতো বোন। বসুন্ধরা আবাসিক এলাকা একসঙ্গেই থাকতেন। রাতে তারা দুজন মদপান করেন। সকালের দিকে তারা দুজনেই অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এরপর চিকিৎক জান্নাতকে মৃত ঘোষণা করেন। পরে অসুস্থ ইমু আক্তারকে মেডিসিন বিভাগে ভর্তি নেন।
তিনি আরও বলেন, দুজনের বাড়ি টাঙ্গাইল জেলার সদর থানা এলাকায়। জান্নাত আক্তারের বাবার নাম মো. হান্নান মিয়া।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি। অসুস্থ আরও একজনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে।
আরএ