দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বিভিন্ন স্থানে বাংলাদেশ ব্যাংক এবং সিআইডি যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে ৮টি মানি এক্সচেঞ্জ সিলগালা করা হয়েছে। এসময় মামুন (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে ৮টি মানি চেঞ্জিং প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজধানীর মতিঝিল, আশকোনা, আসাদ গেট ও নিউ এলিফ্যান্টে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মামুন লক্ষীপুর সদর উপজেলায় পন্ডিত বাড়ির সিরাজুল ইসলামের ছেলে।
সিলগালা প্রতিষ্ঠানগুলো হলো- ইয়র্ক মানি এক্সচেঞ্জ, জামান মানি চেঞ্জিং হাউজ, জেনি মানি এক্সচেঞ্জ লিমিটেড, স্ট্যান্ডার্ড মানি এক্সচেঞ্জ, মার্সি মানি এক্সচেঞ্জ কো. লিমিটেড, জেবি মানি এক্সচেঞ্জ, বেঙ্গল মানি এক্সচেঞ্জ, সুগন্ধ মানি এক্সচেঞ্জ।
সিআইডি জানান, মামুনের নিকট থেকে প্রায় ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ