দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তায় এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মো. জসীম উদ্দীন (৪৫) নামের এক ওমান প্রবাসীর সর্বস্ব খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকলে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।
যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মো. শাহিন মিয়া জানান, খবর পেয়ে যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে পাকস্থলী ওয়াশ করে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, জসিম উদ্দিনের কাছ থেকে একটি ওমানের পাসপোর্ট পাওয়া যায়। এবং আজই ওমান যাওয়ার তারিখ ছিল। এতে ধারণা করা হচ্ছে তিনি গ্রাম থেকে ওমানে যাওয়ার জন্য ঢাকায় আসেন।
তিনি জানান, ভুক্তভোগী জসিম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার রওশন মিয়ার সন্তান। তার কাছে থাকা লাগেজসহ সব কিছুই অজ্ঞানপার্টির সদস্যরা নিয়ে যায়। তার জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।
জেবি