দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি মাসের প্রথম তিন সপ্তাহে ৩ হাজার ৩৭৫ জন প্রবাসীকে স্ব স্ব দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। রেসিডেন্সি ও শ্রম আইন ভঙ্গের কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে। খবর আরব টাইমস’র।
সূত্রগুলো জানিয়েছে, প্রায় ১ হাজার ৯৯১ জন পুরুষ ও ১ হাজার ৩৮৪ জন নারীকে ডিপোর্টেশন বিভাগে রেফার করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টর এই রেফার করে।
জানা গেছে, ফেরত পাঠানোদের অধিকাংশই রেসিডেন্সি ও শ্রম আইন লঙ্ঘন করেছে। অন্যরা হয় প্রান্তিক কর্মী অথবা জনসম্মুখে নীতি বহির্ভূত কাজ করেছে।
সূত্র জানিয়েছে, সব গভর্নেটেই সকাল ও সন্ধ্যার ভিন্ন সময়ে এই অভিযান অব্যাহত থাকবে। একই ধরনের ঘটনায় সম্প্রতি ৩০৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করে জেনারেল ডিপার্টমেন্টে অব পাবলিক রিলেশন্স অ্যান্ড সিকিউরিটি মিডিয়া অব দ্য মিনিস্ট্রি অব ইন্টেরিয়র।
এইউ