দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (২৮ আগস্ট) রাতে রমনা এলাকার হেয়ার রোডে এ দুর্ঘটনা ঘটে।
রমনা মডেল থানার এসআই আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাত পৌনে ১১টার দিকে মিন্টো রোডে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিমন্ত্রীর গাড়ি চালকের বরাত দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়ার তথ্য অফিসার ফায়সাল হাসান জানান, মিন্টু রোডের মন্ত্রী পাড়ায় ঢোকার সময় একটি বাইক মোড় ঘুরতে গিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের গাড়িতে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা দুজনকে মন্ত্রী গাড়িতে করে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করেন। ঘটনার সময় মন্ত্রী গাড়িতেই ছিলেন।
এদিকে আহত আবিরুজ্জামান অভি ও মো. তাফসিরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যায় পরিবার। দুজনই এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
আরএ