• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আবহাওয়া
তীব্র হচ্ছে ‘সুপার এল নিনো’

মহাসাগরগুলোতে এ যাবৎকালে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

দেশ টিভি ডেস্ক
  ২৬ আগস্ট ২০২৬, ১৩:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এল নিনোর প্রভাবে আগস্ট মাসে বিশ্বের মহাসাগরগুলোতে এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবার তথ্য অনুযায়ী, গত ২২ আগস্ট মেরু অঞ্চল বাদে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ইউরোনিউজ এ তথ্য জানিয়েছে।

এর আগে সমুদ্রপৃষ্ঠের সর্বোচ্চ দৈনিক গড় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২০২৪ সালের মার্চে, ২১ দশমিক ০৯ ডিগ্রি সেলসিয়াস। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে। একই সঙ্গে আগস্ট মাসের আগের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ২০ দশমিক ৯৮ ডিগ্রি সেলসিয়াস, যা ২০২৩ সালে হয়েছিল, সেটিও ভেঙেছে।

সাধারণত দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মের প্রভাবে মার্চ ও এপ্রিল মাসে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকে। এরপর ধীরে ধীরে তা কমে আসে। কিন্তু এবার আগস্টেই নতুন রেকর্ড হওয়ায় সমুদ্রের দীর্ঘস্থায়ী উষ্ণতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এদিকে প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে শক্তিশালী এল নিনো তৈরি হওয়ায় সমুদ্রের তাপমাত্রা বাড়ছে। তবে বিজ্ঞানীদের মতে, শুধু এল নিনোর প্রভাবে এই রেকর্ড তাপমাত্রা তৈরি হয়নি। কয়েক দশক ধরে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনও সমুদ্রের দীর্ঘমেয়াদি উষ্ণতার অন্যতম প্রধান কারণ।

জলবায়ু বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের তাপমাত্রা বাড়লে সামুদ্রিক তাপপ্রবাহের ঝুঁকি ও তীব্রতা বেড়ে যায়। এতে প্রবালপ্রাচীর, সামুদ্রিক ঘাসসহ বিভিন্ন সামুদ্রিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। তাপমাত্রার পরিবর্তনের কারণে বিভিন্ন সামুদ্রিক প্রজাতি নতুন এলাকায় চলে যেতে পারে, যার প্রভাব পড়তে পারে মৎস্য ও জলজ চাষের ওপরও।

কোপার্নিকাসের তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকের শুরুর তুলনায় বিশ্বজুড়ে সামুদ্রিক তাপপ্রবাহের দিনের সংখ্যা তিন গুণেরও বেশি বেড়েছে।

আরও পড়ুন

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

আগামী ৫ দিন বৃষ্টিপাত কেমন থাকবে, জানালো আবহাওয়া অফিস

সমুদ্রের উষ্ণতা বাড়ার আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। পানি উত্তপ্ত হলে প্রসারিত হয়, ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বাড়ে। পাশাপাশি উষ্ণ সমুদ্র বায়ুমণ্ডলে বেশি তাপ ও জলীয়বাষ্প সরবরাহ করতে পারে। এতে কিছু অঞ্চলে অতিবৃষ্টি ও ঝড়ের তীব্রতা বাড়ার আশঙ্কা থাকে।

এ ছাড়া বায়ুমণ্ডলে থাকা অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইডের একটি বড় অংশ সমুদ্র শোষণ করে। তবে সমুদ্রের পানি যত উষ্ণ হয়, কার্বন ডাই-অক্সাইড শোষণের সক্ষমতা তত কমে যায়। ফলে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক কার্বন শোষক হিসেবে সমুদ্রের ভূমিকা ভবিষ্যতে দুর্বল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। সূত্র: ইউরোনিউজ

কে

  • সাগর
  • উত্তাল
  • সুপার এল নিনো
এ সম্পর্কিত আরও খবর
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র দাখিলের সময় বাড়ল
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র দাখিলের সময় বাড়ল
বিক্ষোভে উত্তাল দিল্লি, কয়েক ঘণ্টায় আটক ৩৩০০
বিক্ষোভে উত্তাল দিল্লি, কয়েক ঘণ্টায় আটক ৩৩০০
জামায়াতবিরোধী স্লোগানে উত্তাল বায়তুল মোকাররম
জামায়াতবিরোধী স্লোগানে উত্তাল বায়তুল মোকাররম
বিক্ষোভে উত্তাল দিল্লি, ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিক্ষোভে উত্তাল দিল্লি, ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।