দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘কানি’। নামটি প্রস্তাব করেছে মালদ্বীপ।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। পরে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আইএমডি জানিয়েছে, ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালী ও ঘনীভূত হতে পারে। তবে এটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
অধিদপ্তরটি আরও জানিয়েছে, বিভিন্ন আবহাওয়া মডেলের পূর্বাভাসে ভিন্নতা রয়েছে। কিছু মডেলের হিসাবে, সমুদ্রের ওপরেই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়তে পারে সম্ভাব্য নিম্নচাপটি।
অন্যদিকে, নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে আপাতত ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়টির সরাসরি আঘাত হানার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আইএমডি।
যে আই