দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশজুড়ে এই বৃষ্টিপাত আরও দুই-একদিন অব্যাহত থাকতে পারে।
শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া দপ্তরের ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, সক্রিয় মৌসুমিবায়ুর প্রভাবে আজ ১০ জুলাই সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এদিকে ভারি থেকে অতিভারি বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও সতর্কবার্তায় জানানো হয়।
/অ