দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ার প্রবণতা যেন থামছেই না। এর মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে প্রশান্ত মহাসাগরে তৈরি হতে থাকা এল নিনো। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করেছে, এল নিনোর প্রভাবে চলতি বছরের বাকি সময় থেকে ২০২৭ সালের শুরুর দিক পর্যন্ত পৃথিবীজুড়ে তাপমাত্রা অস্বাভাবিক রকমের বেশি থাকতে পারে। এতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহসহ চরম আবহাওয়ার ঝুঁকিও বাড়তে পারে।
ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, এল নিনোর কারণে বৈশ্বিক তাপমাত্রা আরও ০.১ থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সংস্থাটির সোমবার প্রকাশিত ‘স্টেট অব দ্য ক্লাইমেট’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তুরস্কে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ৩১ শুরুর দিন প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এ বছর এরই মধ্যে বিশ্বের উষ্ণতম বছরগুলোর একটি হতে চলেছে। ডব্লিউএমওর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
জাতিসংঘের সংস্থাটির মহাসচিব সেলেস্তে সাউলো বলেন, মানুষের কর্মকাণ্ডের কারণে আবহাওয়ার চরম পরিস্থিতি আরও তীব্র হচ্ছে। এল নিনো সেই ঝুঁকি আরও বাড়িয়ে দেবে। ২০২৬ সালের বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি যেন সব হিসাবের বাইরে চলে যাচ্ছে।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাসের গত সপ্তাহে প্রকাশিত তথ্য বলছে, ২০২৬ সালে বৈশ্বিক তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। এর আগে ২০২৪ সাল ছিল রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর।
কে