দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিন ও রাতের তাপমাত্রা কমে শীত আরও জেঁকে বসতে পারে। আগামী কয়েকদিন এমন অবস্থা চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরর।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে দেয়া আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। পূর্বাভাসমতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় রোববার (২১ ডিসেম্বর) দিনের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় এই ধারা অব্যাহত থাকতে পারে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
কে