দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কয়েকদিনের তীব্র জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ায় গরমের তীব্রতা একটু কম। এ অবস্থায় ঝড়-বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে রাতের মধ্যে ঢাকাসহ দেশের ৫ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার (১৬ মে) রাত ১টার মধ্যে ঢাকাসহ টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এফএইচ/