দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিন দিন তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। অতিষ্ঠ হয়ে পড়ছে প্রানীকূল। এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে সোমবার (১২ মে) থেকে এই তাপমাত্রা একটু একটু করে কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘আজ শনিবার ও রোববার এই তাপপ্রবাহ বিরাজ করবে। তবে সোমবার থেকে তা কিছুটা প্রশমিত হতে পারে।’
এদিকে, শুক্রবার আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এই তাপপ্রবাহ ৭২ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও তীব্র আকার ধারণ করতে পারে।’
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এফএইচ/