দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন বছরের প্রথমদিনে ঘন কুয়াশার দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এ কারণে বিমান, নৌযান ও সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে দেয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। দেশের কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময় দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় একই রকম আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে একই সময় রাতের তাপমাত্রা কমতে পারে এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে। আর বর্ধিত ৫ দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কে