দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কমতে শুরু করেছে দেশের তাপমাত্রা। প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি শহরেও শীতের প্রভাব পড়ছে। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ঘন কুয়াশার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (১৭ নভেম্বর) সকালে অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। এছাড়া ঢাকায় ২০ ও পাবনায় ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
কে