দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৃষ্টিপাত কমার পরপরই সারাদেশে বইতে শুরু করেছে শীতের হিমেল হাওয়া। মঙ্গলবার (১২ ডিসেম্বর) উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১. ৮ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বুধবার (১৩ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছেন মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ, যার প্রভাবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশা থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, আগামীকাল (বুধবার) থেকে দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই সঙ্গে গত কয়েকদিনের তুলনায় সারা দেশে শীতের অনুভূতি বাড়তে পারে।
তিনি আরও বলেন, আগামী কয়েকদিন দেশজুড়ে ঘন কুয়াশা থাকবে। যা মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাত থেকে আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টা বা ১১টা পর্যন্ত বিদ্যমান থাকবে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, বুধবার (১৩ ডিসেম্বর) থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল যেমন- গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুরের তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে। অনেক জায়গায় তাপমাত্রা নেমে আসবে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
এবার মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর তিন থেকে চারদিন বিরতি দিয়ে আরও একটি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
আবহাওয়া অধিদপ্তরের আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
যার প্রভাবে রাতের তাপত্রা কমতে শুরু করেছ। সারা দেশের রাতের তাপমাত্রা ১১ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আর দিনের তাপমাত্রা থাকছে ২১ থেকে ২৬ ডিগ্রির মধ্যে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী তিন দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পরে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।
সারাদেশের রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
ডিপি/