দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এ বিষয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন শনিবার (২ ডিসেম্বর) সকালের দিকে বলেন, আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের ওপর আঘাত হানার আশঙ্কা কম।
তিনি বলেন, ৫ থেকে ৬ ডিসেম্বরের মধ্যে এটি আঘাত হানতে পারে। এর সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্র প্রদেশের দিকে। বাংলাদেশে আঘাত না হানলেও এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশেই মেঘলা আকাশ ও বৃষ্টি হতে পারে।
জানা গেছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্ররকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
জেডএ