দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘূর্ণিঝড় ‘হামুন’ দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। তাই আপাতত ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দেশের দুই বিভাগে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলার দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে কমতে পারে তাপমাত্রা।
বুধবার (২৫ অক্টোবর) দেশে সর্বনিম্ন ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
আরএ