দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরেই থেমে থেমে চলছে বৃষ্টি। দুই দিন ধরে রাজধানীসহ প্রায় অনেক জায়গায় টানা বৃষ্টি চলছে। বৃহস্পতিবারও (৫ অক্টোবর) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। আর সারাদেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায় ১৭৩ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে বৃষ্টি আরও দুই দিন থাকতে পারে।
২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বৃষ্টি শুক্রবারও চলতে পারে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। আগামী শনিবারও এর রেশ থাকতে পারে। তবে রোববার থেকে রাজধানীর আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। আর উত্তরাঞ্চলে বৃষ্টি কাল থেকেই কমে যেতে পারে।
আরএ