দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চার জেলা ও এক বিভাগে বইছে মৃদু তাপপ্রবাহ। এমন পরিস্থিতি আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। তাপপ্রবাহের এ ধারা অব্যাহত থাকতে পারে। এদিকে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে বৃষ্টি হয়নি। এসময় রাজধানীতে মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়।
আগামী তিনদিন পর বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
জেডএ